• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • ফিফা
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • জাতীয়

বিমান ও পর্যটনে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ

দেশ টিভি ডেস্ক
  ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

বাংলাদেশকে আঞ্চলিক উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তুলতে জাপানের সহযোগিতা চেয়েছে সরকার। একই সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল দ্রুত চালু এবং পর্যটন খাতে জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়েও দেশটির সহযোগিতা প্রত্যাশা করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ১০টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। এ সময় দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ, পর্যটন এবং সংশ্লিষ্ট খাতের উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় এম রশিদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান জাপানের রাষ্ট্রদূত। পরে দেশের বেসামরিক বিমান চলাচল ও পর্যটন খাতের উন্নয়নে সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী। বাংলাদেশকে আঞ্চলিক উড়োজাহাজ চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার অগ্রযাত্রায় জাপানকে পাশে চায় সরকার। সম্প্রতি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট চালু হওয়া দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়ানোর ক্ষেত্রে বাংলাদেশের আগ্রহ ও অঙ্গীকারের প্রতিফলন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নবনির্মিত তৃতীয় টার্মিনাল যথাসময়ে উদ্বোধন করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, টার্মিনালটি চালুর আগে পরিচালন প্রস্তুতি ও বিমানবন্দর হস্তান্তর কার্যক্রম দ্রুত শুরু করা প্রয়োজন।

মন্ত্রী জানান, এ বিষয়ে জাপানি উপকর্মী দলের জমা দেওয়া প্রস্তাবের কারিগরি ও আর্থিক মূল্যায়ন ইতোমধ্যে শেষ হয়েছে। আগামী সপ্তাহে আলোচনা শুরু হবে। তৃতীয় টার্মিনালের সফল পরিচালনার জন্য প্রয়োজনীয় নিশ্চয়তাপত্র নিয়েও মন্ত্রণালয় পর্যায়ে কাজ চলছে। দ্রুত সব প্রক্রিয়া শেষ করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সাক্ষাতে দেশের পর্যটন খাত নিয়েও আলোচনা হয়। মন্ত্রী বলেন, বাংলাদেশে পাঁচ শতাধিক ঐতিহ্যবাহী পর্যটন স্থান রয়েছে। এসব স্থান উন্নয়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

এ ছাড়া বৌদ্ধ পর্যটনের বিকাশে জাপানের সঙ্গে সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মন্ত্রী। জাপানি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে দেশের পর্যটন খাতে বিনিয়োগের উপযোগী পরিবেশ তৈরিতে সরকার বিভিন্ন উদ্যোগ নিচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

কওমি মাদরাসার জন্য ৬ শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর

ঐতিহ্যভিত্তিক পর্যটন খাতের উন্নয়নে জাপানি বিনিয়োগকারীদের কাছ থেকে প্রস্তাব আহ্বান করেন এম রশিদুজ্জামান মিল্লাত।

জাপানের রাষ্ট্রদূত বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কাজ করতে জাপান দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

যে আই

  • জাপান
  • পর্যটন
এ সম্পর্কিত আরও খবর
বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধানে সময় লাগবে: বিমানমন্ত্রী
বিদ্যুৎ-গ্যাসের সংকট সমাধানে সময় লাগবে: বিমানমন্ত্রী
পর্যটন খাত ঘিরে সরকারের মহাপরিকল্পনা, আসছে নতুন নীতিমালা
পর্যটন খাত ঘিরে সরকারের মহাপরিকল্পনা, আসছে নতুন নীতিমালা
পর্যটনের আড়ালে অন্য আকর্ষণ, এশিয়ার এই শহরে বাড়ছে ভিড়
পর্যটনের আড়ালে অন্য আকর্ষণ, এশিয়ার এই শহরে বাড়ছে ভিড়
১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে গিয়ে ২৬ বছরের বেশি অবৈধ অবস্থান
১৫ দিনের পর্যটন ভিসায় জাপানে গিয়ে ২৬ বছরের বেশি অবৈধ অবস্থান
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
X